
ধাপ ১: প্রথমে এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট এর অভিযোগ দাখিল ব্যবস্থা সাব মেনু ক্লিক করুন। এরপর ওয়েবসাইটের ডান পার্শ্বে উপরের দিকে "অভিযোগ দাখিল" এ ক্লিক করুন। ক্লিক করলে "অভিযোগ ফর্ম" নামে একটি সাব মেনু দৃশ্যমান হবে। অভিযোগ ফর্মে ক্লিক করুন। এরপর অভিযোগ ফর্মটি পূরণ করুন।

ধাপ ২: প্রকল্পের কারণে প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত যেকোন ব্যক্তি অভিযোগ দাখিল করতে পারবেন। অভিযোগ দাখিলের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাম, বোটার আইডি/জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর সহ সকল তথ্য অভিযোগ ফর্মে পূরণ করতে হবে।

ধাপ ৩: রেজিস্ট্রেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করুন এবং অভিযোগকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট (*) জায়গায় আপলোড করুন। সর্বোচ্চ ১০ মেগাবাইট ফাইল সাইজ (JPG, PNG বা PDF ফাইল) আপলোড করতে পারবেন। অভিযোগের পক্ষে প্রমাণ বা দলিল (সর্বোচ্চ ৩টি ফাইল আপলোড) আপলোড করুন। একজন আবেদনকারী সর্বোচ্চ ৩টি প্রমাণ বা দলিল আপলোড করতে পারবেন।
ধাপ ৪: সব তথ্য সঠিকভাবে পূর্ণ হলে, পৃষ্ঠার নিচে বাম পাশে "আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আমার দ্বারা জমা দেওয়া অভিযোগ, বিবরণ সত্য এবং সঠিক" এই বক্সে ক্লিক করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনকারীর সংক্ষিপ্ত তথ্য সহ একটি পপ-আপ প্রদর্শিত হবে। যদি আবেদনকারীর সরবরাহকৃত তথ্য সঠিক থাকে, তবে সাবমিট/ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদন পত্র জমা দিন।

ধাপ ৫: আবেদন পত্র জমা দেওয়া হলে, আবেদনকারী যে ডিভাইস (ল্যাপটপ বা মোবাইল) ব্যবহার করে আবেদন পত্র জমা দিয়েছেন, তার ডিভাইসে আবেদন পত্রের একটি কপি/ডকুমেন্ট ডাউনলোড হবে। কম্পিউটার ও মোবাইলের ডাউনলোড ফোল্ডার থেকে এটি সংগ্রহ ও সংরক্ষণ করুন।
ধাপ ৬: "আমার অভিযোগের বর্তমান অবস্থা" বাটনে ক্লিক করলে একটি সার্চ বক্স আসবে। এখানে মামলা নং লিখে সার্চ অপশন ক্লিক করলে অভিযোগের বর্তমান অবস্থা জানা যাবে। উল্লেখ্য, যে ডকুমেন্টটি আবেদনকারী পাবে, তাতে মামলা নং উল্লেখ থাকবে।

ধাপ ১: ওয়েবসাইটের মেনুবার থেকে অভিযোগ দাখিল করুন থেকে অভিযোগ ফর্ম লিংকে ক্লিক করুন।

ধাপ ২: উপযুক্ত তথ্য সহকারে আমার অভিযোগের অবস্থা থেকে মামলা নং পূরণ করে অনুসন্ধান করুন।